রোহিঙ্গা ক্যাম্পে আগুন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রোববার রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পের সাব ব্লক এ/৮ এ অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

৫ নং ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি (নেতা) মোহাম্মদ হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনে অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে বলে ধারণা তাদের। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি বলেন, আগুনে ৪০-৫০টি ঘর পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা কাজ করছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা গণমাধ্যমকে বলেন, শরণার্থীশিবিরে বেশকিছু ঘর পুড়ে গেছে। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

গেলো বছরের ৩১ ডিসেম্বর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৪০-৫০টি বসতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশতাধিক ঘর।

 

এআর
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে চারজন যুবক এসে এই হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এই মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
কক্সবাজারের খুরুশকুলের গহীন বন থেকে নিখোঁজের তিনদিন পর হিন্দু সন্ন্যাসী নয়ন দাশের (নয়ন বিশ্বাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকার গভীর পাহাড়ের ভেতর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর