শান্তিপূর্ণ পরিবেশে ভোট, ত্রুটি চোখে পড়েনি: বিদেশি পর্যবেক্ষক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম

ভোট গ্রহণের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন বিদেশি সংস্থার পর্যবেক্ষকেরা। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি।

রোববার রাজধানীর দারুস সালামে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবেই মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো দেখেছি। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি। ভোটার‌দের ভোট দি‌তে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধ‌তি দেখে ভালো মনে হয়েছে।

পলিটিকাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতোটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ মনে হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের কাজ অবাধ, সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কি না সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনো সময় বাকি রয়েছে। আমরা আরও দেখবো।

তিনি আরও বলেন, নারীরা ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে। 

অন্যদিকে জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরও কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখাবো। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে।

এর আগে এ বিদেশি পর্যবেক্ষক দলটি বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

এদিকে দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষক দল।

দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে তারা সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। ভোটের সার্বিক পরিস্থিতিতে তারা সন্তুষ্ট।

এআর
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর