ভোট কেন্দ্র পরিদর্শনে ভারতের ইসির মহাপরিচালক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট দেখতে চাঁদপুরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতের নির্বাচন কমিশনের মহাপরিচালক (মিডিয়া) নারায়ণ বালা সুব্রামানিয়াম।

রোববার সকালে চাঁদপুর-৩ আসনে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এগুলোর মধ্যে অন্যতম হলো- বাবুরহাট উচ্চ বিদ্যালয়, বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া উচ্চ বিদ্যালয় এবং ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়। এছাড়া আরো কয়েকটি ভোট ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

ভারতের ইসির মহাপরিচালক ভোটারদের সঙ্গে কথা বলেন। এছাড়া প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা এবং পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

নারায়ণ বালা সুব্রামানিয়ামের ভোট পর্যবেক্ষণের সময় তার সঙ্গে চাঁদপুরের জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় নারী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের...
এক সাংবাদিকের ঐকান্তিক চেষ্টায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি থাকা ভারতের বিহার রাজ্যের এক নিখোঁজ তরুণ ঘরে ফিরতে পারছেন। ইতোমধ্যে পাঁচ বছর ধরে কারাবন্দি ওই তরুণকে ফেরত পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর