ভোট সুষ্ঠু হয়েছে, পড়েছে ৪০ শতাংশের মতো: সিইসি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘ভালো’ হয়েছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, এখনো নিশ্চিত হিসাব না এলেও সারা দেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।  

রোববার ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব, সেটা আমরা আগেও বলেছি। সরকারের যে পলিটিকাল উইল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার, সেটা ছিল। সেই সাথে সরকারের তরফ থেকে আন্তরিকতা ছিল।

‘নিশ্চয়তা বিধান করার কথা ছিল, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যে সহযোগিতা করার কথা ছিল, সে সহযোগিতা পেয়েছিলাম বলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সহজ হয়েছে, আমরা করতে পেরেছি,’ বলেন হাবিবুল আউয়াল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয় এদিন। একজন প্রার্থী মারা যাওয়ায় একটি আসনে ভোট বাতিল করা হয়েছে।

আর সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছে দেশি-বিদেশি পর্যটকরা।    

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সার্বক্ষণিক মনিটর করেছি। অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

কিছু জাল ভোটের খবর এসেছে এবং তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যেহেতু বড় অংশ নির্বাচনে অংশ নেয়নি তাই আশঙ্কা ছিলো ভোটার উপস্থিতি কম হবে । তারপরও স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে। 
‘কিছু কিছু ক্ষেত্রে সিল মেরেছে। কিন্তু পেছনে সই নেই। সেগুলো হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে,’ বলেন সিইসি। 
তিনি বলেন, ভোট ভালো হয়েছে। খুব বেশি নেগেটিভ খবর দেখিনি, এটি স্বস্তিদায়ক। 

আরবি
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর