ভোটে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষকরা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষক দল।

দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে তারা সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। ভোটের সার্বিক পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। একই সঙ্গে তারা থাম্বসআপ করেও তাদের প্রতিক্রিয়া জানান।

তিন রাষ্ট্র থেকে আসা তিন সদস্যের এই প্রতিনিধি দল দুপুর দেড়টায় রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো  এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখে অভিভূত হন তারা। কেন্দ্রটির কয়েকটি ভোট কক্ষ ও ভোট গ্রহণের বুথ ঘুরে দেখেন। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ভোটারদের সাথেও সাবলীলভাবে কথা বলেন তারা।

পরে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেন পর্যবেক্ষক দলটির সদস্যরা।

এসময় সাংবাদিকদের তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রয়া ব্যক্ত করেন। তারা বলেন, সাত আটটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এতো ভোটারের উপস্থিতি ও ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা খুবই সন্তুষ্ট এবং ভীষণ আশাবাদী। রাজধানীর বাইরে চল্লিশ থেকে সত্তর শতাংশ ভোটারের উপস্থিতি দেখে বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন তারা। 

বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন বলেও জানান যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের এই পর্যবেক্ষক দল। 

এর আগে নাইজেরিয়ার পর্যবেক্ষক পরিদর্শনে এসে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এদিকে ভোট গ্রহণের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন বিদেশি সংস্থার পর্যবেক্ষকেরা। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।

রোববার রাজধানীর দারুস সালামে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবেই মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৈশ্বিক সঙ্কটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তার ফলে পণ্যমূল্যে বড়ো কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি তেলের...
বিগত সময়ে নিয়মিত টিকা না দেয়ার কারণেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
চীন, জাপান, সৌদি, যুক্তরাষ্ট্রসহ ৩৬ বিনিয়োগকারী নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর