বাঘাইছড়ির দুই কেন্দ্রে একটিও ভোট পড়েনি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুইটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি! উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটে এমন ঘটনা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৯২ জন। আর ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার দুই ১৪২ জন।

এ বিষয়ে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আলফাজ উদ্দিন জানান, তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রটি দুর্গম ও হেলিসট এলাকা। নিয়ম অনুসারে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে এসময়ের মধ্যে কোনো ভোটার কেন্দ্রে আসেননি। 

তবে কেন বা কী কারণে ভোটাররা কেন্দ্রে আসেননি, তা তারা জানেন না বলে জানান তিনি।

এদিকে, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের কেন্দ্রে কোনো ভোটারই আসেননি। একটিও ভোট পড়েনি এখানে। এছাড়া সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের ১০ টি কেন্দ্রে কোনো প্রার্থীর পোলিং এজেন্টও ছিলেন না ।’

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত দলের ভোট বর্জন ও হুমকিতে ভীত হয়ে কেন্দ্রে কেও এজেন্ট হতে রাজি হয়নি।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, এ বিষয়ে আমি কোনো তথ্য জানিনা। কারণ আমার কাছে এখন পর্যন্ত কেন্দ্রগুলোর ভোটের ফলাফল পৌঁছায়নি। ফলাফল পেলে বিস্তারিত বলতে পারবো।

 

একাত্তর/জো
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর