বিপুল ভোটে সাকিবের জয়

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে পৌনে দুই লাখ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিব ১৫২টি কেন্দ্রে ভোট পান এক লাখ ৮৫ হাজার ৩৮৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান পাঁচ হাজার ৯৭৩ ভোট।

হঠাৎ করেই এমন ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। নির্বাচনের দিনে সাকিব মন হয়তো হয়েছে খারাপ। হয়তো ভোটযুদ্ধের ফলকে প্রভাবিত করার বাসনা ছিল কোনো কুচক্রী মহলের।

কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার তিনি। বাংলাদেশের মধ্যমণি। শক্ত হাতেই ধরেছেন মাগুরায় নৌকার বৈঠাখানি। রাজনীতির ময়দানে সাকিবের বিশাল ছক্কা। তব্দা খেয়েছেন নিন্দুকেরা।

মাগুরা-১ আসনে ব্যাপক উৎসাহ দেখা গেছে ভোটারদের মধ্য। অন্যান্য আসনের তুলনায় এই আসনে ভোটারদের উপস্থিতি বেশিই দেখা গেছে। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরণের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।

প্রথমবার জাতীয় নির্বাচনে এসেই লিখেছেন জয়গাঁথা। প্রতিদ্বন্দ্বীরা পায়নি কোনো পাত্তা। মাগুরা এক আসনে নৌকার নয়া ইতিহাস। আওয়ামী লীগের উচ্ছ্বাস।

মাগুরা-১ আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন সাকিব আল হাসান। এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন মাত্র ৫ হাজার ৯৯৩ ভোট। এতেই বোঝা যায় সাকিবের জনপ্রিয়তা কতোটা। মাগুরার উন্নয়ন নিয়েই তার যতো ভাবনা।

 

একাত্তর/জো
নাম তার আমজাদ হোসেন। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। ঘরে রয়েছে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নিজের মাথা গোঁজার ঠাঁই কিংবা ভবিষ্যৎ সম্বলটুকুই যেখানে সবচেয়ে বড়ো সঞ্চয়, সেখানে...
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের পালিয়ে থাকা অপরাধীদের পাঠানোর বিষয় চিঠি পাঠানো হয়েছে। তাদের ফেরত পেতে সময়ের প্রয়োজন। তবে তাদের দেশে ফেরত আনা হবে। এক সময় না এক সময় শেখ...
মাগুরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার (১ জুন) বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার আবালপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর