পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রথম প্রজ্ঞাপনে ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে কেএমপির কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি এবং ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও আটজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একাত্তর/কেআই
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও গোপালগঞ্জের পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। 
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
বিদেশি পিস্তল, গুলি, বিপুল দেশীয় অস্ত্র ও মাদকসহ রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় কথিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এর আগে এই...
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।
রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য এলাকা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক। তারা বলেছেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় চলতে পারবে না...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর