স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কমিটির সভাপতি হতে হলে সাধারণভাবে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে কোনো ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় এ শর্ত শিথিল করতে পারবে সরকার।

রোববার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

এতে ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্র অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। মহানগর এলাকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

সভাপতি পদের জন্য প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থাকতে পারবেন জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা।

অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত সদস্যদের সরাসরি ভোটের বিধান রাখা হয়েছে। সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মধ্য থেকে অথবা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন বাইরের কোনো ব্যক্তিকে সভাপতি নির্বাচন করা যাবে। তবে নির্বাচিত ব্যক্তিকে সভাপতির জন্য নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। বিশেষ বিবেচনায় সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক তাদের সদস্য হিসেবে মনোনয়ন দেবেন।

এ ছাড়া কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা এবং এর সংশোধনী অনুসরণ করতে হবে। জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

একাত্তর/কেআই
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
ঢাকাসহ চার জেলা বাদে দেশের ৬০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে...
ঢাকাসহ পাঁচ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও রাজধানীতে খোলা রয়েছে অনেক স্কুল। এদিকে তীব্র গরমের মধ্যে প্রাথমিক স্কুল খোলা থাকলেও ক্লাসে...
গরমে বন্ধ থাকা স্কুল-কলেজ রোববারই খুলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভাপতি শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন বলে ধারণা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, এই...
ঢাকার ধামরাইয়ে নিজ গ্রামে দাফন করা হয়েছে জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর