নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ছবি: একাত্তর

অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষ ছাড়াও ভবনের কয়েকটি কক্ষের আসবাবপত্র ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/কেএম
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে নেত্রকোনায় আমন ধান কাটায় বিঘ্ন ঘটেছে। বৃষ্টির কারণে ধান কাটার যন্ত্রও ব্যবহার করা যাচ্ছে না।এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ধান কাটার শ্রমিক ও যন্ত্রচালকরা।...
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মামুন (১৬) নামের ওই কিশোর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) রাতে মারা...
জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদন নিষ্পত্তির লক্ষ্যে  এ সিদ্ধান্ত...
বছরের পর বছর টয়োটার গাড়ির যন্ত্রাংশ সরবরাহ করে ব্যবসা চালিয়ে এসেছে জাপানের নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাস্টার’। কিন্তু চীনের তীব্র প্রতিযোগিতায় দেশের গাড়ি শিল্প চাপের মুখে পড়ায় প্রতিরক্ষা প্রযুক্তিতে...
ভ্যাটিকানের উঁচু দেয়ালের আড়ালে ক্ষমতার ভারসাম্য আর সংস্কারের কঠিন লড়াই সামলাতে গিয়ে নিজের ভেতরেই যে কী প্রবল ঝড় বয়ে যেত, তা এবার প্রকাশ্যে এল প্রয়াত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে। মঙ্গলবার...
আল্লাহর প্রতি আনুগত্য ও বিশ্বাসের শক্তির কথা পবিত্র কোরআন বারবার আমাদের মনে করিয়ে দেয়, আর সেই বিশ্বাসের গভীরতা অনেক সময় প্রকাশ পায় স্রষ্টার প্রতি আমাদের ভালোবাসার মধ্য দিয়ে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর