মিয়ানমারে গ্রামে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:১১ পিএম

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

রোববার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, বিমান হামলায় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল ১০টা ১৫ মিনিটে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলার ঘটনা ঘটে।

তবে দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী যাদের একজন পুরুষ এবং একজন নারী বলেছেন, হামলায় নিহতের সংখ্যা আরও বেশি। এ হামলায় ৮ শিশুসহ মোট ১৯ জন নিহত হয়েছেন বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথম বোমাটি গ্রামের দুইটি গির্জাকে লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলাটি গির্জার ভবন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনকে লক্ষ্য করে ছোঁড়া হয়। নিহতদের বেশিরভাগই গির্জা এলাকার বাইরে নিহত হয়েছেন। তারা পালানোর জন্য দৌড়াচ্ছিল।

হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, ভিড়ের কারণে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ওই হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে, বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। তারা গির্জা লক্ষ্য করে দুইটি বোমা হামলা চালায়। কিন্তু বোমাগুলো গির্জার বাইরে এবং কয়েকটি বাড়িতে আঘাত হানে। আরেকটি বোমা স্থানীয় কমিউনিটি স্কুলের কাছে নিক্ষেপ করা হয়েছে।

তবে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার বলেছে, এ হামলার খবর ভুয়া। সেই সময়ে ওই অঞ্চলে কোনও বিমান ছিল না। গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। তারা জান্তার বিরুদ্ধে লড়াই করছে। সামরিক বাহিনী দলগুলোকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে।

 

একাত্তর/জো
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর