মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বেসামরিকদের ওপর নির্বিচার হামলা ও নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করায় মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ বিষয়গুলো তুলে ধরে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বান করেছে। খবর রয়টার্স’র।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স প্রোগ্রামের পরিচালক ম্যাট ওয়েলস জানান, বেসামরিকদের ওপর নির্বিচার হামলা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে নৃশংস কৌশল ব্যবহারের অভিযোগ রয়েছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে।

২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর সবচেয়ে  বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে মিয়ানমার জান্তা। তাদের বিরুদ্ধে শান ও  রাখাইন রাজ্যে সমন্বিত হামলা শুরু করেছে তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

অ্যামনেস্টির অস্ত্র তদন্তকারীর পর্যালোচনা তুলে ধরে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে শান রাজ্যে একটি বিমান হামলায় ব্যবহৃত বোমাগুলোর বেশিরভাগ ছিল ক্লাস্টার বোমা।

তিন বিদ্রোহী গোষ্ঠীর একটি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) দাবি করেছে, ওই হামলায় স্থানীয় এক বাসিন্দা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ১০ বেসামরিকদের বক্তব্য তুলে ধরে অ্যামনেস্টি বলেছে, রাখাইনের পাউক তাউ এলাকায় স্থানীয়রা লুট, নির্বিচার গ্রেপ্তার, অমানবিক আচরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

অ্যামনেস্টির বিবৃতি প্রকাশের আগে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে সশস্ত্র তিনটি গোষ্ঠীর জোট দাবি করেছে, সেনাবাহিনী নিয়মিত নির্বিচার গ্রেপ্তার, মানবঢালের ব্যবহার ও নির্যাতনের হুমকি দিয়ে আসছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি সশস্ত্র গোষ্ঠী শান রাজ্যে সংঘাত থেকে পালানো বেসামরিকদের অপহরণ ও জোর করে নিজেদের দলে ভেড়াচ্ছে।

জাতিসংঘের মতে, অক্টোবরের শেষদিকে শুরু হওয়া সংঘাতে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অভ্যুত্থানের পর হতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর