জামানত খোয়াচ্ছেন তৃণমূল বিএনপির তৈমুর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম

বিপুল ব্যবধানে পরাজিত হয়ে জামানত খোয়াচ্ছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ-১ আসনে সোনালী আঁত প্রতীকে তৃতীয় হয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল বিএনপিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক এই নেতা।

বিএনপি বয়কট করলেও ভোটে আসেন তৃণমূল বিএনপি। এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল বিএনপি ২৩০ আসনে প্রার্থী ঘোষণা করেন।

তৈমুর আলম প্রতিন্দ্বন্দ্বিতায় নামেন নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। রূপগঞ্জে ভোটের মাঠে শুরুতে আলোচনায় আসতে পারলেও শেষে ব্যাপক ভরাডুবি ঘটে।

ভোটের ফল গণনার পর নারায়ণগঞ্জ-১ আসনে দ্বিতীয় অবস্থানেও আসতে পারেননি তৈমুর। এমনকি জামানত বাঁচাতে হলে, কোনো আসনের প্রদত্ত ভোটের যে সাড়ে ১২ শতাংশ প্রয়োজন হয়, তাও পাননি জেলা বিএনপির সাবেক এই সভাপতি।

নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ১২ হাজার ৬২৪টি। তৈমুর আলম খন্দকার পেয়েছেন মাত্র তিন হাজার ১৯০টি ভোট। জামানত বাঁচাতে তার ভোট প্রয়োজন ছিলো ২৬ হাজার ৫৭৪ ভোট।

এদিকে এই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৪৮৩। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূঁইয়া। তিনি পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।

দল ছাড়ার আগে দীর্ঘদিন বিএনপির সঙ্গে রাজনীতি করেছেন তৈমুর আলম খন্দকার। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিআরটিসির চেয়ারম্যান ছিলেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে বিপুল ভোটে পরাজিত হন তৈমুর। 

আরবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া সিস্টেমের সাথে এনসিপি খেলবে না। পুরোনো খেলার নিয়ম বদলাতে হবে। এখনও খেলার নিয়ম বদলায়নি। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। 
নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক সিটি মেয়র আইভীর জামিন নাকচ করেছে আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর