‘যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক নির্বাচন চায়’

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
 
শনিবার (৫ জুলাই) দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে, তারাই আনুপাতিক হারে নির্বাচন চায়। তারা বলছে: ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’।

তিনি আরও বলেন, ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করবো না, করবো না বলছে। তারা দাবি করছে, মৌলিক সংস্কার না হলে, বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। কীভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেবো। 

সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে যারা নির্বাচন পোছানোর ষড়যন্ত্র করছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন৷ 

এসময় গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলন্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচন আটকানোর শক্তি কারো নেই, ধৈর্য ধরে আছে বিএনপি। প্রধান উপদেষ্টা তার আশ্বাস রক্ষা করবেন বলেই প্রত্যাশা।

এদিকে নতুন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেয়ার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন সমাবেশে অংশ নেয়া বিএনপির নেতারা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহবানও ছিলো তাদের বক্তব্যে।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর