নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষক হত্যার অভিযোগ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার সকালে জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউয়িনের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ওলিয়ার মোল্লা (৬০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, ওলিয়ার মোল্লার সঙ্গে চাচাতো ভাই রোকন উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ওই জমিতে যাওয়ার সময় রোকন উদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে তার ওপর আক্রমণ করে। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে তারা পালিয়ে যায়।

নিহতের স্ত্রী আছমা বেগমের অভিযোগ, পঞ্চপল্লীর মাতুব্বর ফিরোজ, মফিজ, রোকন মোল্লার নেতৃত্বে রবিউল, রিয়াদসহ অন্তত ২০/২৩ জনে আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর