জনগণ ভোট দিয়েছে, প্রত্যাশা পূরণ করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম

জনগণের জন্য উন্নয়ন করার কারণেই স্বতঃস্ফূর্তভাবে জনগণ আওয়ামী লীগের প্রতি রায় দিয়েছেন। উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক জনগণ সেটাই চায়, সেজন্যই নৌকায় ভোট দিয়েছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠনিকভাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভা বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে বৈরি পরিবেশ আছে। সেগুলো মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। 

সরকারপ্রধান বলেন, খাদ্য পণ্যের দাম সামঞ্জস্য করতে হবে। যাতে ভোক্তা এবং কৃষক কারো ওপরেই চাপ না পড়ে। তারপরেও চক্রান্তকারীরা তৎপর রয়েছে কীভাবে জিনিসপত্রের দাম বাড়ানো যায়, মানুষকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়। সেটিও মাথায় রাখতে হবে।

বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় মন্ত্রিপরিষদের সঙ্গে এক অআনুষ্ঠানিক বৈঠক করে প্রধানমন্ত্রী।

ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে এবং আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য কল্যাণকর যেকোনো প্রকল্প গ্রহণের সময় মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন বলেও জানান সালাউদ্দিন।

 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর