সম্পর্ক ঘনিষ্ঠ করতে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে একমত হয়েছে বলে মন্তব্য করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার নিজ দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বড় উন্নয়ন সহযোগী। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যাপারে একমত হয়েছি। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসাথে কাজ করবো।’

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে। এই সমস্যার একমাত্র সমাধান তাদের নাগরিক অধিকার দিয়ে ফেরত পাঠানো।

‘ফিলিস্তিনের গাজায় সংকটের কারণে বিশ্বের মনোযোগ রোহিঙ্গাদের উপর থেকে সরে গেছে। ১৫ লক্ষ রোহিঙ্গা আমাদের জন্য বিরাট চাপ। তাদের ফেরত পাঠাতে চাই আমরা,’ বলেন হাছান মাহমুদ।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসে দুই মার্কিন সংস্থা- এনডিআই, আইআরআইয়ের প্রতিনিধিরা বাংলাদেশের এসেছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকে সে প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিজ থেকে নির্বাচন নিয়ে আলোচনা করেননি। পর্যবেক্ষক পাঠানোর জন্য আমি নিজ থেকে ধন্যবাদ জানিয়েছি।  

আর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান এবং সামরিক সহযোগিতা নিয়ে মার্কিন দূতে সঙ্গে আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর দ্বিপাক্ষিক স্বার্থ এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিটার ডি হাস।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

আরবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর