লোহিত সাগরে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা জাপানের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম

অন্যান্য প্রধান প্রধান শিপিং কোম্পানিগুলোর সাথে জাপানী শিপিং ফার্ম নিপ্পন ইউসেনও লোহিত সাগরে তাদের জাহাজ চলাচল স্থগিত করেছে। অতি গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজে ক্রমাগত হুতি বিদ্রোহীদের হামলার কারণে তাদের এ সিদ্ধান্ত। 

বুধবার এনওয়াইকে শিপিং লাইনের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। মুখপাত্র বলেন, ‘আমরা লোহিত সাগরের মধ্য দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজের ন্যাভিগেশন স্থগিত করেছি।’ ‘ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার’ লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। খবর রয়টার্স’র। 

বিদ্রোহীদের হামলার জবাবে শুক্রবার থেকে মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থাপনায় বোমাবর্ষণ করছে।

হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট শিপিং লাইনগুলোকে টার্গেট করে হামলা করছে।

এ পরিস্থিতিতে ইসরাইল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্যিক অঞ্চল এবং এই বাণিজ্যিক রুটে এশিয়ান ও ইউরোপীয় বাজারের পণ্য পরিবহন এবং বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবহন হয়ে থাকে।

বাণিজ্যিক জাহাজের বিকল্প পথে আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশ ঘুরে পণ্য পরিবহনে আরও বেশি সময় লাগে এবং এটি আরও বেশি ব্যয়বহুলও।

অন্য দুইটি প্রধান জাপানি শিপিং ফার্ম- কাওয়াসাকি কিসেন ও মিৎসুই ওএসকে লাইনসও লোহিত সাগর দিয়ে তাদের জাহাজের নেভিগেশন স্থগিত করেছে।

 

একাত্তর/জো
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন যে, তেহরান যেভাবে হোরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের মিত্ররা (হুতি) বাব আল-মানদাব শিপিং রুটটিও বন্ধ করে...
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে এক প্রকার ‘শর্তযুক্ত শান্তির’ প্রস্তাব দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর