এবার মার্কিন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:১৮ পিএম

লোহিত সাগরে চলমান উত্তেজনার মধ্যেই এবার মার্কিন মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে পরপর দু’দিনে তিনবার মার্কিন বিমান হামলার মাত্র এক দিনের মাথায় পাল্টা জবাব দিলো হুতিরা।     

মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার লোহিত সাগরে ‘জিব্রাল্টার ঈগল’ নামে মার্কিন মালিকানাধীন একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেন উপকূলের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর পার্সটুডে ও বার্তা সংস্থা এপি'র।  

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আরব সাগর উপকূল থেকে প্রায় ১১০ মাইল (১৭৭ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এ হামলা চালিয়েছে হুতিরা।

যুক্তরাষ্ট্রের জাহাজ পরিচালনাকারী কোম্পানি ‘ঈগল বাল্ক শিপিং’ এ তথ্য নিশ্চিত করে বলেছে, হুতিদের হামলায় জাহাজে সীমিত পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত জানিয়েছে, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি মার্কিন জাহাজে আঘাত করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তাতে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে ইয়েমেনের হুতিরা মার্কিন জাহাজে হামলা চালালো। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। এর পরপরই হুতিদের লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর