পাল্টাপাল্টি হামলার পর আবার সম্পর্কে ফিরলো ইরান-পাকিস্তান

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ এএম

ইরান-পাকিস্তানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দু’দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি ঘটেছিল, তার অবসান ঘোষণা করেছে পাকিস্তান। পাশাপাশি তেহরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার কথা জানিয়েছে ইসলামাবাদ। 

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনেয়ারুল হক কাকার শুক্রবার দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে এক জরুরি নিরাপত্তা বৈঠক শেষে এ ঘোষণা দেন।

ইসলামাবাদভিত্তিক ইংরেজি দৈনিক ডন ও ইরানের প্রেসটিভি জানিয়েছে, তেহরানের সাথে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্কে ফিরে যেতে রাজি হয়েছে পাকিস্তান। দুই দেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা নিজ নিজ কূটনৈতিক মিশনে ফিরে যাচ্ছেন।

কাকার বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আগে ইরান ও পাকিস্তানের সম্পর্ক যেখানে ছিলো সেখানে ফিরে যাওয়া দু’দেশের স্বার্থের জন্যই জরুরি। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে গৃহীত প্রতিটি ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানাবে পাকিস্তান।

সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে এক জরুরি বৈঠকে পাক প্রধানমন্ত্রী।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের সকল দেশের সাথে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কে বিশ্বাসী ইসলামবাদ।

এর আগে মঙ্গলবার রাতে পাকিস্তানের ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী ইরানি জঙ্গি গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ ঘটনার পরদিন ইসলামাবাদ তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যিনি বর্তমানে ছুটিতে রয়েছেন তাকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে।

ক্ষেপণাস্ত্র হামলার এক দিনের মাথায় ইরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এরপর বৃহস্পতিবার ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামাবাদ। 

এমন পরিস্থিতিতে উভয় দেশকে সংযত হবার পাশাপাশি আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহবান জানায় চীন। 

এরই ধারাবাহিকতায় পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ফোনালাপের পর এ অগ্রগতি ঘটে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর