তীব্র শীতের কবলে যুক্তরাষ্ট্র, নিহত অর্ধশতাধিক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে শৈত্য ঝড়ের আঘাত ও আবহাওয়াজনিত কারণে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। 

সংবাদমাধ্যম এনবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, হিমশীতল তাপমাত্রা, তুষারপাত এবং ঘন বরফে সড়কপথ আচ্ছাদিত থাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন হাজার হাজার মানুষ।  

ফ্লাইটএ্যাওয়ার ডটকম ওয়েবসাইটের তথ্য অনুসারে, শুক্রবারও বিমানবন্দরগুলো উল্লেখযোগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এক হাজার একশ'টিরও বেশি উরান বাতিল করা হয়েছে এবং আরও আট হাজার উড়ান বিলম্বিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় টেনেসি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ১৪ জনের আবহাওয়া-সম্পর্কিত মৃত্যু নিশ্চিত করেছে। 

পুলিশ জানিয়েছে, সৌদি আরবের মক্কায় ওমরা পালন করে দেশে ফেরা পাঁচ নারী মঙ্গলবার পেনসিলভানিয়া মহাসড়কে একটি ট্র্যাক্টর-ট্রেলারের সাথে দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গভর্নর অ্যান্ডি বেসিয়ার শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, কেন্টাকিতে আবহাওয়া সংক্রান্ত কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

পোর্টল্যান্ড দমকল বিভাগ জানিয়েছে, ওরেগনে বুধবার তুষার ঝড়ের সময় পার্কিং করা গাড়িতে একটি সক্রিয় বিদ্যুতের লাইন পড়ে গেলে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ার আউটেস ইউএস জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তুষার ঝড়ে ওরেগনের ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। রাজ্যের গভর্নর রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, উইসকনসিন এবং ওয়াশিংটন রাজ্যেও মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদিকে সিয়াটেল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় মিডিয়া জানিয়েছে, যেখানে পাঁচজন লোক প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে।

 

প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম, রকি পর্বতমালা এবং নিউ ইংল্যান্ডের কিছু অংশসহ দেশের বেশ কয়েকটি অংশে তুষারঝড় আঘাত হানে। 

পশ্চিম নিউইয়র্কের আবহাওয়াবিদরা বলেছেন, চলতি সপ্তাহে পাঁচ দিনের ব্যবধানে বাফেলোর কাছে প্রায় ৭৫ ইঞ্চি (১.৯ মিটার) তুষার পড়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবার সর্বশেষ সতর্কবার্তায় বলেছে, আরেকটি আর্কটিক শৈত্য ঝড় সমভূমি এবং মিসিসিপি উপত্যকার ওপর দিয়ে বয়ে যাবে। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর