ভুল চিকিৎসায় কিডনি হারানো শাকিলকে কেন ক্ষতিপূরণ নয়, রুল 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার শিকার ইউসুফ মজুমদার শাকিলকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে দুইটি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা দুই মাসের মধ্যে তদন্তের নির্দেশে দেয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি করে কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে মঙ্গলবার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ইউরোলজিক্যাল সার্জন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুনের ভুল চিকিৎসার অভিযোগ এনে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ভুক্তভোগী মো. ইউসুফ মজুমদার শাকিলের পক্ষে আবেদনটি দায়ের করেন আবেদনকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, ইউসুফ মজুমদার শাকিল চিকিৎসার জন্য প্রায় ছয় লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেজন্য দুটি কিডনিই পরিবর্তন করতে হবে।

রিটে ভুক্তভোগীকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর