মুন্সীগঞ্জে বিআইডব্লিউটিএর উচ্ছেদে হামলা, আহত অন্তত পাঁচ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ পিএম

মুন্সীগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। প্যাসিফিক গ্রুপের শ্রমিকদের করা ওই হামলায় দুই পুলিশসহ পাঁচ জন আহত হয়েছেন।

রোববার বেলা তিনটার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরচাষী এলাকায় এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ রাজিব খান জানান, বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানে গেলে প্যাসিফিক গ্রুপের শ্রমিকরা অতর্কিত হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বাধ্য হয়ে ১৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশ কনস্টেবল মামুন রানা ও হাসিম আহত হয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। 

তিনি জানান, ফকির গ্রুপ এবং প্যাসিফিক গ্রুপের দখল করা ১২০ বিঘা নদীর জায়গা দখলমুক্ত করতে স্থাপনা এবং দেয়াল ভেঙে দেওয়া হচ্ছিলো। এস্কেভেটরের ধাক্কায় প্যাসিফিক গ্রুপের গ্যাস কম্প্রেসার ক্ষতিগ্রস্ত হলে প্রতিষ্ঠানটির শ্রমিকরা চড়াও হয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তা এবং পুলিশের ওপর।  

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর