নিয়ম না মানায় কুমিল্লার কাচ্চি ডাইনকে জরিমান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

দুইবার সতর্ক করার পরও আমলে না নেয়ায় দুই অভিযোগে কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ওজন ও পরিমাণ উল্লেখ না করা, অনুমতি ছাড়া পণ্য বোতলজাতকরণ করা, গুণগত মান যাচাই না করে বিএসটিআই অনুমোদন ছাড়া টিস্যুবক্স তৈরি করে বিক্রি করার অভিযোগে এই জরিমানা করা হয়। অভিযানে পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ও বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ।

বিএসটিআই  জানায়, শুরুদিক থেকেই নিজেদের মোড়কে ফিরনী, বোরহানি, বাদামের শরবত, টিস্যু ব্যবহার করে আসছিলো প্রতিষ্ঠানটি। গত বছরের অক্টোবরের পূর্বে মৌখিকভাবে ও পরে অক্টোবরের প্রথম সপ্তাহে কাচ্চি ডাইনকে লিখিতভাবে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা হয়। এরপরেও তারা নিয়ম না মানছিলো না। যেকারণে সোমবার (২২ জানুয়ারি) প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বোরহানী, ফিরনী ও বাদাম শরবত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এর ৪১ ধারায় পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু প্রস্তুত ও মোড়কজাত করায় বিএসটিআই আইন-২০১৮' এর ২৭ ধারা অনুযায়ী আরও পঁচিশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, আমরা দুইবার সতর্ক করার পরেও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো। বিভিন্ন নিয়ম না মানায় ও কিছু পণ্যে বিএসটিআইয়ের অনুমতি না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, আমরা অভিযান করে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এর আগেও বিএসটিআই দুইবার সতর্ক করেছে তাদের। তারা বিভিন্ন অনিয়ম করেই আসছিলো। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহিদুল ইসলাম।

এআর
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর