রামমন্দির নির্মাণে অর্থ এলো যেভাবে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম

ভারতের অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান দেশটি ভারত জুড়ে আলোচিত হয়েছে। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলেন দেশটির বড় বড় ব্যক্তিত্ব ও তারকারা। 

রাম মন্দিরের জন্য ভারত ও বিশ্বের কোটি কোটি ভক্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করেছেন। বড় অনুদান দিয়েছেন সুরাটের হিরে ব্যবসায়ী লাখিপরিবার। আলোচনায় আছেন আরো অনেক বড় ব্যবসায়ীরা। 

বহু বিতর্কের পর অবশেষে গেলো সোমবার ভারতের অযোধ্যায় রামমন্দিরে বিগ্রহের 'প্রাণ প্রতিষ্ঠা' করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরটির উদ্বোধনী অনুষ্ঠান ভারতজুড়ে আলোচিত হয়েছে। 

জানা গেছে, রাম মন্দির নির্মাণে কোনো রাজ্যে সরকারই টাকা দেয়নি, বরং পুরোটাই ভক্তদের দেয়া অনুদানে নির্মাণ করা হয়েছে। এবার সামনে আসছে বিভিন্ন ভক্তের দেওয়া অর্থের পরিমাণের তথ্য।

অনেকেই ভাবতে শুরু করেছেন, হয়তো আম্বানি-আদানি বা টাটা গ্রুপের মতো বড় শিল্পপতিরা রাম মন্দিরের জন্য সবচেয়ে বেশি দান করেছেন। কিন্তু আসলে বিষয়টি মোটেই তেমন নয়। 

ভিখারি থেকে শুরু করে, ঋষিরাও রাম মন্দিরের জন্য দান করেছেন। সবচেয়ে বেশি অর্থদান দেয়ার ক্ষেত্রে নাম উঠেছে গুজরাটের অপেক্ষাকৃত অ-নামী এক শিল্পপতির। 

জানেন কি রাম মন্দিরের জন্য সবচেয়ে বড় অনুদান কে দিয়েছেন? বড় অনুদান দিয়েছেন সুরাটের হিরে ব্যবসায়ী লাখিপরিবার। দিলীপ কুমার ভি. লাখির পরিবার।

গুজরাটের বাণিজ্যকেন্দ্র হিসাবে পরিচিত সুরাটের অন্যতম বড় হিরা ব্যবসায়ী, ১০১ কেজি সোনা দান করেছেন। এটি রাম মন্দির ট্রাস্টের প্রাপ্ত সবচেয়ে বড় অনুদান। 

এই ১০১ কেজি সোনা ব্যবহার করা হয়েছে রাম মন্দিরের দরজা, গর্ভগৃহ, ত্রিশূল, ডমরু এবং স্তম্ভগুলিকে পালিশ করতে।

তালিকায় দ্বিতীয় নাম গল্পকার এবং আধ্যাত্মিক গুরু মোরারি বাপু, যিনি রাম মন্দিরের জন্য ১১ দশমিক ৩ কোটি টাকা দান করেছেন। 

একই সময়ে, গুজরাটের আরেক হিরা ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলাকিয়া ১১ কোটি টাকা দান করেছেন। আবার, পাটনার মহাবীর মন্দির এই খাতে নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছে।

তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি দিয়েছেন ২ কোটি ৫১ লাখ টাকা। আদানি গ্রুপের তরফেও রাম মন্দির উদ্বোধনের দিন বিরাট আকারে ভোগ বিলির আয়োজন করা হয়েছিল।

রাম মন্দির উদ্বোধনের পরও চলছে বিভিন্ন খাতে অনুদান দেয়া। সব মিলিয়ে রাম মন্দির শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তদের অনুদানের এ স্রোত অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর