শরীফার গল্প পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম

সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ে জায়গা পাওয়া সচেতনতামূলক ‘শরীফার গল্প’ পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের প্রকাশ্যে শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদকে।

অন্য সদস্যরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মো. মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।

নতুন শিক্ষা কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে যুক্ত করা হয়েছে শরিফা গল্প।

‘হিজড়া’ সম্প্রদায় নিয়ে লেখা ওই গল্প মূলত একটি সচেতনতামূলক পাঠ। মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা বিষয়ে ধারণা দিতে এই গল্প অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু গত শুক্রবার জাতীয় শিক্ষক ফোরামের অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দেওয়ার সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব বই থেকে থেকে শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন।

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে ওই শিক্ষককে অব্যাহতি দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

গল্পের বিপক্ষে পণ্য বর্জনসহ উগ্র ধর্মীয় গোষ্ঠীও নানা প্রতিক্রিয়া দেখায়। এরি মধ্যে বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটা গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

আরবি
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড...
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনের সমন্বয়ে পাঠদান পরিচালনার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর