‘অন্ধকার দূর করতে না পারলে শিক্ষার মূল্য কী’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

সমাজের একটি অংশকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ‘শরীফার গল্প’ একটি মানবিক গল্প মাত্র। একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল ও মিথ্যা ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উপস্থাপনায় পরিবর্তন আসতে পারে কিন্তু গল্প তুলে দেয়ার সুযোগ নেই।

১২ বছর আগে হৃদয় থেকে মৌসুমী হয়ে ওঠা একজনের দেখা মিলবে হাইকোর্ট এলাকায়। সমাজে তাদের পরিচয় হিজড়া জনগোষ্ঠী বলে। শরীর আর মনে আলাদা মৌসুমীদের সমাজ, পরিবার গ্রহণ করেনি। মেলেনি শিক্ষা কিংবা কাজ। তাই জীবিকা নির্বাহের জন্য প্রাণান্ত চেষ্টা।

মৌসুমী একাত্তরকে বলেন, বাপ-মাতো আমাদের ত্যাজ্য করে দিয়েছে। বাড়িতে যাইতে পারি না। ফোনে কথা বলি মায়ের সাথে আমরা হিজড়া। হিজড়াদের দুঃখ হিজড়ারাই বুঝবে।

এমন মানুষের সংখ্যটা দেশে কম নয়। আইনিভাবে এদের স্বীকৃতিও মিলিছে। তারপরও তাদের জীবনের গল্প যখন পাঠ্য পুস্তকে স্থান পায় তখন ভুল ব্যাখ্যা দেওয়া হয়। হিজড়াদের সমকামিতার সাথে তুলনা করে এরই মধ্যে আলোচনার ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

তবে কী সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে শরীফার গল্পটা প্রাসঙ্গিক নয়?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মনে করছেন শিশুর পরিবর্তনের সময়ে সমাজের ভিন্নতাকে গ্রহণ করতে শেখাতে হবে দেয়াল টেনে চোখ বন্ধ করে শিক্ষা হয় না।

তিনি বলেন, বাচ্চাদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। ভিন্নতাকে মেনে নেওয়ার শিক্ষা দিতে হবে। তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। প্রান্তিক মানুষদের প্রতি সহমর্মিতা জন্মাতে হবে। এটা আমাদের মূল্যবোধের বিষয়। শিক্ষা যদি অন্ধকার দূর করতে না পারলো তাহলে শিক্ষার মূল্যটা কী?  

সমাজের একটা অংশকে প্রান্তিকে ফেলে উন্নয়ন সম্ভব নয়। এই ট্যাবু ভাঙতেই হিজড়াদের বিষয়টি পাঠ্যবইতে আনা হয়েছে।

সমাজ বিজ্ঞানী সাদেকা হালিম বলেছেন, অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অন্ধকারের চর্চা হয়। আলোটা সেখানে ফেলা প্রয়োজন।

তিনি আরও বলেন, স্কুলের যে শিক্ষার্থী তৈরি হয়ে আসবে তারা এ ধরনের কুসংস্কার যে, তাদের সঙ্গে মিশবো না, অচ্ছুত-এ ধরনের মনোভাব থেকে বের হয়ে আসবে। যেখানে ধর্মকে উপজীব্য করে শিক্ষা দেওয়া হয়, সেখানেতো দেখতে পারছি কী ধরনের শ্লীলতাহানি হচ্ছে।

এরই মধ্যে পাঠ্যপুস্তক পর্যালোচনায় মন্ত্রনালয়ের ৫ সদস্যের কমিটি করেছে। কমিটিকে সমাজ বিজ্ঞানী না রাখায় সমালোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম।

নতুন শিক্ষা কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে যুক্ত করা হয়েছে শরীফার গল্প।

‘হিজড়া’ সম্প্রদায় নিয়ে লেখা ওই গল্প মূলত একটি সচেতনতামূলক পাঠ। মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা বিষয়ে ধারণা দিতে এই গল্প অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু গত শুক্রবার জাতীয় শিক্ষক ফোরামের অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দেওয়ার সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব বই থেকে থেকে শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন।

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে ওই শিক্ষককে অব্যাহতি দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

গল্পের বিপক্ষে পণ্য বর্জনসহ উগ্র ধর্মীয় গোষ্ঠীও নানা প্রতিক্রিয়া দেখায়। এরইমধ্যে বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটা গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে

ওই গল্প পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদকে।

অন্য সদস্যরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মো. মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।

 

 

কেএসএইচ
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড...
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর