কৃত্রিমভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: টিটু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম

কেউ যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কৃত্রিমভাবে বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টিটু বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ যেন মজুদ করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে। সেদিকে আমাদের নজর রয়েছে।

‘কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার নজরদারি শুরু হয়েছে,’ জানান বাণিজ্যমন্ত্রী।

গত রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে পাঁচটি পণ্য দেওয়া হবে।

আর পণ্যমূল্য স্থিতিশীল রাখতে দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন টিটু।

তিনি বলেন, আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগসহ সকলের সঙ্গে আলোচনা হয়েছে।

‘তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ মজুদ আছে। এছাড়াও আগামী তিন মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে,’ বলেন প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম বলেন, চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিলো। শুল্ক যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে।

পাশাপাশি ভারত থেকে ২০ হাজার মেট্রিকটন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিকটন চিনি আমদানি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এছাড়া ব্রাজিলসহ অন্য দেশ থেকে তেল, চিনি আসছে এবং এবার রমজানে দেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

আরবি
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
আগামী ২০২৬-২৭ অর্থবছরে সার্বিক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। নতুন এই লক্ষ্যমাত্রায় পণ্য খাত থেকে ৫৫ দশমিক দুই বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক দুই...
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর