মাসের ব্যবধানে বাড়লো গরুর মাংসের দাম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম

এক মাসও টিকলো না সাড়ে ৬শ’ টাকায় গরুর মাংস বিক্রির সরকারি সিদ্ধান্ত। ভোক্তা অধিকারের নির্দেশনা অগ্রাহ্য করে আবারও ৭শ’ টাকা দরেই মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের অভিযোগ, দেশি গরুর দাম বাড়ায় মাংসের দাম বেড়েছে।

এদিকে শাহজানপুরের আলোচিত বিক্রেতা খলিলের দোকানে এখনও সাড়ে ৬শ’ টাকাতেই বিক্রি হচ্ছে গরুর মাংস।

ঠিক মাস আগে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরুর মাংসের দাম সাড়ে ৬শ’ টাকা বেঁধে দিয়েছিলো ভোক্তা অধিকার। পরের কিছুদিন রাজধানীতে এই দামে মাংস বিক্রি হয়।

কিন্তু এক মাস যেতে না যেতেই আবারও ৭শ’ টাকায় ফিরে এলো গরুর মাংস। ঢাকার সব বাজারেই এখন এই দামে মাংস বিক্রি করছে বিক্রেতারা। তাদের অজুহাত এখন গরুর দাম বাড়তি। উল্টো আরও বেশি দামে মাংস বিক্রির আগাম ঘোষণা দিচ্ছেন কোনো কোনো বিক্রেতা।

ক্রেতারা বলছেন, ভারতে প্রতি কেজি গরুর মাংসের দাম বাংলাদেশি টাকায় ৪শ’ থেকে ৪৫০ টাকা। মিয়ানমারেও দামটা কাছাকাছি। এ অবস্থায় খামারিদের কৌশল ও মাংস বিক্রেতাদের সিন্ডিকেট ভাঙতে প্রতিবেশি দেশগুলো থেকে গরু আমদানির দাবি ক্রেতাদের।

তবে সবার আগে সাড়ে ৬শ টাকা দরে মাংস বিক্রি করে আলোচনায় আসা শাহজাহান পুরের মাংস ব্যবসায়ী খলিল এখনও সেই পুরনো দামেই বিক্রি করছেন। তার কৌশলটাও পুরনো। অল্প দাম বেশি বিক্রি।

শাহজানপুরের এ মাংস বিক্রেতা বলছেন, বেশি বিক্রি করলে মনে আনন্দ পাওয়া যায়। তাই তিনি দাম বাড়াননি।

ক্রেতারা বলছেন, খলিল এই দামে বিক্রি করেও লাভ করতে পারলে অন্যদেরও সেটা পারা উচিত। নয়তো তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া উচিত।

 

একাত্তর/আরএ
বাজারে গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (৮ মার্চ ২০২৬) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।...
চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা।
বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না- এই ব্যবস্থা আর চলবে না বলে মন্তব্য করেছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সম্প্রতি পুড়ে যাওয়া গাজী টায়ারসের উৎপাদন বন্ধ থাকায় অস্বাভাবিক হচ্ছে টায়ারের বাজার। দেশের রিকশা, হালকা যানসহ বিভিন্ন যানের টায়ার বাজারে ৪৫ থেকে ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করতো গাজী টায়ারস।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর