রোজা আসতেই লেবু-শশা-বেগুনে আগুন, ভোজ্য তেলেও সঙ্কট

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ পিএম

চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা। সব কিছু আগের মতো হলেও এবার বাজারের চিত্র কিছুটা ভিন্ন। 

প্রতিবার চড়েনি খেজুর, চিনি, ছোলা বেসনের মতো পণ্যের দাম বেড়ে যায়। তবে এবার এই পণ্যগুলোর ক্ষেত্রে এ রকম কোনও ঘটনা ঘটেনি। তবে উল্টো চিত্র কাঁচা পণ্যের বাজারে। এরিমধ্যে আকাশে চড়েছে লেবু ও শশার নাম। আগুন লাগতে শুরু করেছে বেগুনের দামেও। ভোজ্য তেল নিয়েও সঙ্কট কাটেনি। 

ইফতারে সবার গ্লাসে লেবুর শরবত না হলেই চলে না। তাই রমজান আসলেই সব ধরনের লেবুর দামই বাড়তে থাকে। পানি না-ও থাকতে পারে। কারণ, লেবুর দাম গেল এক সপ্তাহে অন্তত ১২০ ভাগ। ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হওয়া লেবুর আজকের বাজারে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

বিক্রেতারা বলছেন, রোজার কারণে হঠাৎ বাজারে লেবুর চাহিদা অনেক বেড়েছে; কিন্তু সে তুলনায় লেবুর সরবরাহ আসছে না। এ কারণে দাম বেড়েছে। এখন অবশ্য লেবুর মৌসুম নয়।

বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০ টাকায়। দেড় সপ্তাহ আগেও লেবুর সর্বোচ্চ মূল্য ছিল ৪০ টাকা। সে সময় ২০ টাকাতেও এক হালি লেবু কেনা গেছে। এখন ৬০ টাকার নিচে মিলছে না। বাজার ঘুরে দেখা গেছে, এক হালি এলাচি লেবু ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সিলেটের শরবতি লেবুর দাম এক হালি ৮০ থেকে ১০০ টাকা। অন্যদিকে কাগজি লেবু এক হালি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রোজায় ইফতারির অন্যতম উপকরণ হলো শসা। বাজারে এখন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে শসা। যা আগে ছিল ৫০ টাকা। এদিকে বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে এবং গোল বেগুন ৮০ টাকা ধরে বিক্রি হচ্ছে।

ক্রেতা ও খুচরা বিক্রেতারা বলছেন, লেবুর হঠাৎ মূল্যবৃদ্ধি অস্বাভাবিক, অযৌক্তিক। রোজায় শরবত তৈরির জন্য লেবুর চাহিদা বেড়ে যায়। এটাকেই সুযোগ হিসেবে নিয়ে সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিয়েছেন। এখন লেবুর মৌসুম নয় বলে দাম বাড়তি থাকা স্বাভাবিক। তবে যতটা বেড়েছে তা স্বাভাবিক নয়।

এবারে ইফতারের পাতে বেগুনি রাখতে সমস্যায় পড়তে হবে। বেগুনের কেজি এখনই ৮০ টাকায় ছুঁয়েছে। ধনে পাতা নিয়েও অভিযোগ। একই দশা অন্যান্য সবজির। 
এদিকে বাজারে স্থিতিশীল রয়েছে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম। আগে রোজার শুরুতে খেজুর, ছোলা প্রভৃতির দামে কিছুটা বাড়তি প্রবণতা দেখা যেত। তবে এবার ব্যতিক্রম। এর কারণ, এ বছর রমজানের আগে সরকার খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে; যার ফলে বেড়েছে আমদানি।

চাহিদা বাড়ায় দৌড়াতে শুরু করেছে মুরগি-মাছের দাম। ভোজ্যতেলের বাজারে এখনও আছে কৃত্রিম সংকট। বোতলের সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই বলে দাবি করছেন বিক্রেতারা। 

বাজার ঘুরে দেখা গেছে যে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালি মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি ৩০০ টাকা। দাম বাড়েনি গরু ও খাসির মাংসের। মাছের দামও অপরিবর্তিত।

চাহিদা বাড়তি আর সরবরাহ কমার অজুহাতে মাছের দাম বাড়ার অভিযোগ বিক্রেতাদের। কেজিতে ১০-২০ টাকা বাড়ার কথা বললেও, ক্রেতারা বলছেন তারচেয়েও বেশি বেড়েছে মাছের দাম। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে ব্রয়লার ২১০ ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। ক্রেতারা বলছেন, সুযোগসন্ধানী বিক্রেতাদের বিরুদ্ধে নেই কোনো অভিযান।

এআরএস
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না এবং বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য...
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর