ঢাকার বিপক্ষে বড় জয় খুলনার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম

শুরুটা ভালো হলেও শেষটা লজ্জার হলো দূরন্ত ঢাকার। তবে ৯ ওভার পর থেকে ছন্দ হারানো ঢাকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। খুলনাকে ১৩১ রানের লক্ষ্য দিলে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বিজয় বাহিনী।

টস জিতে ব্যাট করারই সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব এবং মোহাম্মদ নাঈম মিলে ৯ ওভারে গড়ে তোলেন ৭৫ রানের জুটি।

ওপেনিং জুটি ভাঙার পর থেকেই তাসের ঘরে পরিণত হয় ঢাকার শিবির। একে একে ভেঙে পড়ে নাঈম, সিয়াম, গুলবাদিনরা। দলে হয়ে দুই অঙ্কের স্কোর ছুঁয়েছেন চার জন্য ব্যাটার। তাদের মধ্যে ওপনিং জুটির নাঈম ৪১ ও সিয়াম আইয়ুব ৩৫ রান করেন। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৩০ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৪ দশমিক চার ওভারে কোনো উইকট না হারিয়ে জয় তুলে নেয় খুলনা টাইগার্স। তবে ১৩ বলে ২৬ রান করে রিটায়ার্ড হার্ট হন ইভান লুইস। বাকি পথ পাড়ি দেন অধিনায়ক এনামুল বিজয় ও আফিফ। ৪৮ বলে ৫৮ রানে বিজয় এবং ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বিপিএল-এর আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। অপরদিকে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ঢাকা।

জয়ের ধারা ধরে রাখতে একই একাদশ নিয়ে খেলছে খুলনা। অন্যদিকে তিন পরিবর্তন এনেছে ঢাকা। বাদ পড়েছেন লাসিথ ক্রুসপুল, দানুশঙ্কা গুনাথিলাকা এবং আলাউদ্দিন বাবু। তাদের জায়গায় খেলবেন উসমান কাদির, গুলবাদিন নাইব এবং মেহেরব হোসেন অহিন।

খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন  শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ।

ঢাকা একাদশ: নাঈম শেখ, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, গুলবাদিন নায়েব, মেহরব হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।

এআর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর