ইউনূস ইস্যুতে বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলছে: আইনমন্ত্রী 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে দেশ-বিদেশে বাংলাদেশের আদালত ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ ও হেয় করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, সরকার ড. ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে না। সরকার তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিলো। তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।

তিনি বলেন, ২০১৭ সালে শ্রমিকেরা অভিযোগ করে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এরপর বাংলাদেশের শ্রম আইনের বিধান অনুযায়ী একজন শ্রম দফতর অভিযোগের ভিত্তিতে তার প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে আবার ২০২১ সালে ইনসপেকশন করা হয়। এরপর গ্রামীন টেলিকম ও ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়।

মন্ত্রী জানান, শ্রমিকেরা অধিকার বঞ্চিত হয়েছে বলে মামলা করেন। পরে আশ্বাসের প্রেক্ষিতে সেই শ্রমিক মামলা তুলে নেয়। তার মানেই হচ্ছে বঞ্চিত করা হয়েছে এটা স্বীকৃত। শ্রমিক বঞ্চিত এটা সব পক্ষই স্বীকার করেছে। 

মন্ত্রী বলেন, সব অকাট্য প্রমাণ থাকার পরেও বিদেশে ছড়ানো হচ্ছে সরকার নাকি ড. ইউনূসকে হয়রানি করছে। আমি বলতে চাই সরকার কোন মামলা দিচ্ছেনা। বিশ্বের ১২০ জন বিশিষ্ট নাগরিক তাকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, তাই মানুষ জানতে চায় আসলে কি ঘটেছে। তাই এই ব্যাখা দেয়া।

আইনমন্ত্রী বলেন, যতবারই ড. ইউনূস সময় চেয়েছেন, তাকে সুযোগ দেওয়া হয়েছে। যুক্তি তর্ক উপস্থাপনের সুযোগ পেয়েছে দুইপক্ষের আইনজীবী। সব ধারা বিশ্লেষণ করে ৬ মাসের কারাদন্ড ও আর্থিক দণ্ড দেওয়া হয়। 

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নাই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে তাহলে ততদিন অপেক্ষা করতে হবে।

এআর
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে। একই সঙ্গে...
৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পাশাপাশি আইনজীবীদের অতিরিক্ত অর্থলিপ্সা কিংবা মক্কেলকে ফাঁকি দেওয়ার মানসিকতা...
দেশের বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন ও...
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর