মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গারা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। আর এ লক্ষ্যেই বিশাল সমাবেশ করেছে তারা।

শুক্রবার কক্সবাজারের বালুখালীর লম্বাশিয়া ক্যাম্পে জড়ো হন শত শত রোহিঙ্গা। নাম দেয়া দেয়া হয় ২২২২ কনভেনশন। এই সংখ্যা ঐক্যের বার্তা বহন করে।

এদিন হঠাৎ করেই জড়ো হয় আশ্রিত রোহিঙ্গাদের বড় একটি অংশ। নারী পুরুষের উপস্থিতি পরিণত হয় সমাবেশে।

আর এ সমাবেশের প্রধান অ্যাজেন্ডা ছিলো নিজ দেশি মিয়ানমারে ফিরে যেতে ঐকমত্য তৈরি ও কৌশল নির্ধারণ করার।

মিয়ানমারে চলমান সংঘর্ষে নিজের দেশ আঁকড়ে ধরে রাখতে সেখানে থাকা রোহিঙ্গাদের পরামর্শ দেয়া হয়েছে সভা থেকে।

সভায় সমবেত রোহিঙ্গাদের উদ্দেশ্যে দেয়া নেতাদের এবারের বক্তব্যেও ছিলো ভিন্ন সুর।

রোহিঙ্গা নেতা মাস্টার কামাল  বলেন, রোহিঙ্গাদের নিজেদের একটি ভয়েস আছে, অধিকার আছে, দেশ আছে।

‘রোহিঙ্গারা এখন থেকে গলার স্বর বড় করবে, অধিকার ফিরে পেতে আওয়াজ তুলবে। সেই জন্য রোহিঙ্গাদের এক তাবুতে আনা জরুরি,’ বলেন তিনি।

রোহিঙ্গা নেতা মাস্টার শোয়েব বলেন, এই সমাবেশ দেশে ফেরার কৌশল নির্ধারণ করার প্রথম পদক্ষেপ।

আর এখান থেকেই সবার মতামত নিয়ে প্রত্যাবাসনের পথটি ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছেন কয়েকজন নেতা।

কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ইমেজ।

মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। সব চেয়ে বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করে ২০১৭ সালে।

ওই বছরের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা শুরু করলে জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ২০১৭ সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে প্রায় সাত লাখ রোহিঙ্গা।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘর্ষের মধ্যে বাংলাদেশে আবার নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে।

তবে সেখানে থাকা রোহিঙ্গাদের দেশ ত্যাগ না করতে শুক্রবারের সমাবেশ থেকে আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গাদের অন্যতম নেতা মাস্টার নুরুল আলম বলেন, নির্যাতনের মুখে না পালিয়ে নিজের দেশকে আঁকড়ে  থাকা উচিত ছিলো তাদের। তারা সেদিন যদি সব সহ্য করে দেশে থেকে যেতেন, তাহলে এখন দেশ ছাড়া হয়ে থাকতে হতো না।

তিনি রোহিঙ্গাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের জেরে সেখানে থাকা রোহিঙ্গাদের কেউ কেউ যেনো দেশ ছেড়ে না পালায়। 

আরবি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর