আওয়ামী লীগ আমাদের চরম ক্ষতি করেছে: জি এম কাদের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম

আওয়ামী লীগ জাতীয় পার্টির ‘চরম ক্ষতি’ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ার‌ম্যান জি এম কাদের।

শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনার আয়োজন করে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা।

বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন, এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তিকর একটি স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছে, আওয়ামী লীগের ২৬টা সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেভারে। কিন্তু তারা সেসব ছাড়ে নাই, সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছে। অনেকে এটাকে মহাজোট বলেছেন, আবার অনেকে এটাকে সিট ভাগাভাগির কথা বলেছেন। আমি প্রথম দিন থেকে বলেছি, এটা মহাজোট হয়নি। সিট ভাগাভাগিও হয়নি। এটা বিভ্রান্তিকর, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে করেছে। এটি না হলে আমাদের ফলাফল এর চেয়ে আরো ভালো হতো।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ আমাদের চরম ক্ষতি করেছে। তারা বিভ্রান্ত করেছে আমাদের। এতে আমাদের দলের অনেকেই জড়িত ছিলো। টিকে থাকতে হলে দলের সংশোধন করতে হবে। দলের সদস্যদের সংশোধন হতে হবে। দলের যেসব নেতারা এমন করছেন তাদের আহ্বান জানাবো তারা যেন সংশোধন হন।

দ্বাদশ জাতীয় সংসদে ২৬টি আসনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে জাতীয় পার্টি। ভোটে জেতে ১১টি আসনে। নির্বাচনে এই ভরাডুবির জন্য দলের অনেক নেতা-কর্মী চেয়ারম্যান এবং জি এম কাদেরকে দায়ী করে বিক্ষোভও করেছেন।

১১ আসন নিয়ে এবার সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা হয়েছেন জি এম কাদের এবং উপনেতা হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

অনুষ্ঠানে জি এম কাদের বলেন, অনেকে বলেছে, আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে, এই প্রেক্ষিতে দেখছি না। এরশাদ সাহেবের নাম ও আদর্শ দিয়ে আরও দশটি দল যে কেউ গঠন করতে পারে। কিন্তু আমাদের দল থেকে ভেঙে নিয়ে আরেকটি দল গঠন করার পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে দেখছি না। তবে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের দলের ব্যাপারে মানুষের পারসেপশন কিন্তু ভালো নয়।

কয়েকদিন আগে জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। যদিও তার এই ঘোষণাকে পাত্তা দেননি জিএম কাদের ও চুন্নু। রওশনপন্থীরা নির্বাচন কমিশনেও তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী ২ মার্চ সম্মেলনের ঘোষণাও দিয়েছেন রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশীদ।

সংবর্ধনায় জি এম কাদের বলেন, আমরা অন্য দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছি, সেটা পার্শিয়ালি কারেক্ট। আমরা সেখান থেকে বেরিয়ে আসা চেষ্টা করছি। আমাদের দলের মধ্যে ব্যাপকভাবে সংশোধন হওয়ার দরকার আছে। আমরা যদি সেটা না করতে পারি তবে সামনের দিকে দল ভাঙবে না, তবে দলের অস্তিত্ব থাকবে না। দলকে মানুষ ভালোবাসবে না, দলের প্রতি মানুষের আস্থা থাকবে না।

সংসদের বিরোধী দলীয় নেতা কাদের বলেন, সরকারি দলের মন্ত্রীদের বক্তব্যে মনে হয় আমরা মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাচ্ছে কি না। হয়ত সাধারণ মানুষ এটি খেয়াল করে না। শ্রদ্ধেয় আইনমন্ত্রী সেদিন একটি কথা বললেন, সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে ১০৭ বার সময় নেওয়া হয়েছে, ১২ বছর চলে গেছে। তারপর উনি বলেছেন আরো ৫০ বছর লাগলে দিতে হবে। এটাকে আমি দেখেছি মধ্যযুগীয় ব্যবস্থার মতো। মধ্যযুগে পেশিশক্তির মাধ্যমে সবকিছু নির্ণয় করা হতো। অর্থাৎ জোর যার মুল্লুক তার। বিচারব্যবস্থা যদি বিলম্ব হয় তার মানে হচ্ছে, সে বিচার আর পাওয়া যাবে না। এই বিচার যদি আরো ৫০ বছর বিলম্ব হয় তাহলে এটি তো বিচারহীনতা হলো। তাহলে আমরা কি দেশকে বিচারাধীনতা উপহার দিতে যাচ্ছি?

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলকে টেকাতে হলে সবাইকে একলাইনে থাকতে হবে। আমরা যদি ব্যর্থ হই তবে দল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা ভাঙন নিয়ে চিন্তিত নই। কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি আছে সেগুলো সারিয়ে তুলতে হবে।

বিএনপি তাদের কর্মসূচি নেওয়ার চেষ্টা করেছে: চুন্নু

অনুষ্ঠানে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আশা অনুযায়ী আমরা নির্বাচনে ফল পাই নাই। আগামীতে দলকে সংগঠিত করবো। জাতীয় পার্টি থেকে দু-একজন চলে গেলেও দলের কিছু হবে না। দল ঠিক আছে থাকবে। বিএনপির বহুবার চেষ্টা করেছে তাদের আন্দোলনে যাবার জন্য কিন্তু আমরা যাই নাই বলে আমাদের সমালোচনা করছে। কোন দলের রাজনৈতিক উদ্দেশ্য পূরনের জন্য আমরা যাবো না। আমাদের সম্পর্কে গৃহপালিত বিরোধী দলের যে ধারনা সেটা বদলাতে চাই। সরকারকে জবাবদিহি করার মতো শক্ত অবস্থানে থাকবে এখন জাতীয় পার্টি। যদি দলীয়ভাবে কাজ করতে চাই তাহলে ১১ জনই যথেষ্ট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম।

কেএসএইচ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর