দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে যাবে জাপা: চুন্নু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে মাঠে একা ছেড়ে না দিয়ে দলীয় প্রতীকে জাতীয় পার্টি ভোটে লড়বে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

চুন্নু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আওয়ামী লীগকে নির্বাচনে ওয়াকওভার দেবে না। 

গত সাত জানুয়ারি হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে জাতীয় পার্টি মাত্র ১১ আসন পেয়ে সংসদে প্রধান বিরোধীদল হয়েছে। আওয়ামী টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। 

এদিকে আগামী মার্চেই ধাপে ধাপে উপজেলা ভোটের তফসিল ঘোষণা হতে পারে পারে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। আর দুই সিটিসহ স্থানীয় পর্যায়ের ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। 

এবারের জাতীয় নির্বাচনে আগের তুলনায় আসন সংখ্যা অর্ধেক নেমে আসায় জাতীয় পার্টি স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্ন উঠেছে। 

মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া হবে। সংসদে আমাদের সংখ্যা কম, দায়িত্ব বেশি। মানসিকভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, গত নির্বাচনে ফলাফল ভালো হয়নি। এখন স্থানীয় সরকার নির্বাচনে দুটি পথ খোলা আছে। বর্জন বা প্রতিবাদ করা। 

‘তবে জাতীয় নির্বাচনে আমাদের অভিজ্ঞতা হয়েছে। বর্জনের চেয়ে থাকা ভালো,’ মন্তব্য জাপা মহাসচিব।  

আর জাতীয় পার্টি দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন করবে বলে জানান চুন্নু। 

আরবি
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর