অনৈসলামিক নিকাহ, ইমরান-বুশরার সাত বছর জেল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম

পাকিস্তানে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলায় সাজা ঘোষণা করা হচ্ছে। এবার তেহরিক-ই-ইনসান দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে ‘অনৈসলামিক নিকাহ’ মামলায় রায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও দি নিউজ জানিয়েছে, ঘোষিত রায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার সিনিয়র সিভিল জর্জ কুদরাতুল্লাহ আদিয়ালা কারাকার চত্বরে এই রায় ঘোষণা করেন।

এই নিয়ে এক সপ্তাহের মধ্যে আরো দুটি মামলায় ইমরান খানকে মোট ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থাৎ তিন মামলায় ইমরান খানের মোট ৩৩ বছরের জেল সাজা হলো। নিকাহ মামলায় ইমরান ও বুশরা উভয়কে পাঁচ লাখ রুপি করে জরিমানাও করা হয়।

রায় ঘোষণার সময় ইমরান ও বুশরা উভয়ে আদালতে উপস্থিত ছিলেন। বুশরা বিবিকে রায় ঘোষণার আগে দম্পতির বনিগালা বাসভবন থেকে আদালতে হাজির করা হয়। এর আগে সাইফার মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

ওই সময় তাদের বাসভবনকে সাব-জেল ঘোষণা করে বুশরা বিবিকে সেখানে রাখা হয়। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মনেকার আবেদনের প্রেক্ষাপটে এই মামলাটি হয়। তিনি ইমরান খানের সাথে বুশরার বিয়েকে ‘অনৈসলামিক ও অবৈধ’ হিসেবে অভিহিত করেন।

মনেকা অভিযোগ করেন, বুশরা তাদের বিচ্ছেদের পর ইদ্দতের মেয়াদ শেষ হওয়ার আগেই ইমরান খানকে বিয়ে করেছিলেন। যা ইসলামি অনুশাসনে অবৈধ। তিনি আরো অভিযোগ করেন, ইমরান খান তার পুরো জীবনকে ধ্বংস করেছেন। এই বিয়ের কারণেই তার সাজানো সংসার তাসের মতো ভেসে গেছে।

ইসলামি আইনে বলা হয়েছে, তালাকের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ হলে ঋতুবতী স্ত্রীর জন্য তিন মাসিক ও ঋতুহীন স্ত্রীর জন্য তিন মাস ইদ্দত পালন করা ওয়াজিব। ইদ্দতের মধ্যে নারীদের সুস্পষ্ট ভাষায় বিয়ের প্রস্তাব দেয়াও নাজায়েজ। তাই কাবিননামা তৈরি করে ফেলা অন্যায় ও গুনাহের কাজ।

আদালতের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান সাংবাদিকদের বলেন, তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে ‘অপদস্থ এবং অপমান’ করার জন্য এই মামলাটি সাজানো হয়েছে। তিনি বলেন, এই মামলাটির মাধ্যমে ইদ্দতের সাথে সম্পর্কিত মামলার ইতিহাস সৃষ্টি শুরু হলো। আর তোশাখানা মামলায় এই প্রথম কাউকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হলো।

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর