ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত চার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৫ এএম

দিনাজপুরের চিরিরবন্দরে বাস চাপায় চার ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে পুলিশ জানায়, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছলে এটি দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা চার যাত্রী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো. নজু ইসলাম (৪০)।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক নিহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, রানীরবন্দর বাজারে যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল ভ্যানটি। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করে।

অপরদিকে চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর