ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম

কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামের এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক মাছ ব্যবসায়ি জসিম উদ্দিন (৪০)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় জেলার চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈদগাহের সামনের সড়কে ওই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারেই নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে এলাকায় ঘুরে ভ্যানে করে মাছ বিক্রি করেন।

স্থানীয়রা জানান, চান্দিনার কংগাই থেকে রিকশাভ্যানে করে পাইকারী মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওনা হন তারা। পথিমধ্যে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গরীব ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানান। এসময় ডাকাতদল ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহতাবস্থায় তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। আহত জসিম উদ্দিন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।

এআর
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর