ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১, আহত ২০০

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

ভারতের মধ্যপ্রদেশের হারদা জেলায় একটি অবৈধ আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জনে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার রাজ্যের হারদা জেলার বৈরাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, ওই অবৈধ আতশবাজির কারখানায় একাধিক বিস্ফোরণের ঘটে এবং এর পরপরই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানায় দুই শতাধিক লোক কাজ করছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। 

স্থানীয় দমকল বাহিনী এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপালের হামিদিয়া হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।   

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়াবহ এ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।  

পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি দেয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর