সিঁধ কেটে মা-মেয়েকে ধর্ষণ: গ্রেপ্তার আরও এক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম

নোয়খালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা ও মেয়েকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণে আরও এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ধর্ষণের আলামত, সিঁধ কাটায় ব্যবহৃত দা, কোদালসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হলো। আরও একজনকে খুঁজছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেরাজ (৪৮)। পেশায় কৃষক মেহেরাজ সুবর্ণচরের চরওয়াপদা এলাকা বাসিন্দা। মঙ্গলবার রাতে তাকে সুবর্ণচরের চরক্লার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে একই দিন দুপুরে সদর উপজেলার কাদির হানিফ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আবুল খায়ের মুন্সিকে (৬৭) গ্রেপ্তার করা হয়। এজাহারে নাম থাকা আরেক আসামির নাম হারুন। পেশায় গরু ব্যবসায়ীর হারুনের বাড়িও চরওয়াপদায়। 

বুধবার বেলা ১১টার দিকে নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ধর্ষণের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে চুরির ঘটনা সাজানো হয়েছে। গ্রেপ্তার মেহেরাজ প্রথমে ঘরের সিঁধ কেটে ঘরে ঢোকেন। এরপর দরজা খুলে দিলে ঢোকেন আবুল খায়ের ও হারুন। তারা প্রথমে গৃহবধূর হাত-পা বেঁধে ফেলেন। পরে মুন্সি মেম্বার ও হারুন গৃহবধূকে ধর্ষণ করে। মেহেরাজ পাশের কক্ষে থাকা মেয়েকে ধর্ষণ করেন। গ্রেপ্তার দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। 

অপর আসামি হারুনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার দুই জনকে আদালতে পাঠানো এবং তাদের জবানবন্দি নেওয়া হবে। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর