নির্বাচনের আগে পাকিস্তানে দফায় দফায় বিস্ফোরণ, নিহত ২৬

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম

পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগের দিন দেশটিতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, আহত হয়েছেন আরও অনেকে। নির্বাচন বানচালের জন্য এসব সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীনরা।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বেলুচিস্তানের পিশিন ও কিলা সাইফুল্লাহ এলাকায় দফায় দফায় বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

বুধবার দুপুরে প্রথম বিস্ফোরণটি ঘটে কোয়েটা থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত পিশিনের খানোজাই ইউনিয়ন পরিষদে।

জেলা প্রশাসক জুম্মা দাদ মান্দোখাইল জানান, পিবি-৪৭ (পিশিন ১) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকারের নির্বাচনী কার্যালয়ের বাইরে এ বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত ও ২৩ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে বিস্ফোরক রাখা ছিল এবং সেটি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসক।

এর কিছুক্ষণ পরেই কিলা সাইফুল্লাহ এলাকায় দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায়। জেলা প্রশাসক ইয়াসির বাজাই জানান, জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) নির্বাচনী কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণে ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।

নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের সহিংসতাকে গুরুত্ব সহকারে নিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। বিস্ফোরণের বিষয়ে বেলুচিস্তানের মুখ্য সচিব এবং প্রাদেশিক পুলিশ প্রধানের কাছ থেকে দ্রুত প্রতিবেদন চেয়েছেন তারা।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মীর আলি মর্দান ডোমকিও বিস্ফোরণের ঘটনায় নোটিশ জারি করেছেন এবং প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছেন। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি তিনি দোষীদের গ্রেপ্তারে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য’ এসব হামলা চালানো হয়েছে। তবে জনগণের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।

হামলা-বিস্ফোরণে ভীত না হয়ে ভোটারদের নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বেলুচিস্তানের এ নেতা।

 

একাত্তর/জো
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর