চাকরি কলেজে, বেতন তোলেন প্রাইমারি স্কুল থেকে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম

সিরাজগঞ্জের ইটালি প্রাইমারি স্কুলের এক সহকারী শিক্ষক চাকরি বদলে টাঙ্গাইলের কালিহাতি কলেজে যোগদান করলেও বেতন তুলছেন সরকারি প্রাইমারি স্কুলের খাত থেকে।

সিরাজগঞ্জ ইটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সালের জানুয়ারীতে সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগ দেন আশরাফুল আলম। একই বছরে টাঙ্গাইলের কালিহাতি শাহজাহান সিরাজ কলেজে এনটিআরসি থেকে নিয়োগের জন্য মনোনীত হন। পরে ২০২৩ সালের জুনে তিনি কালিহাতি শাহজাহান সিরাজ কলেজে যোগদান করেন। 

তবে এমপিও ভূক্তির বরাদ্দ আসতে দেরী হবার কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসারের সাথে যোগসাযোগে স্কুলের চাকরি না ছেড়েই তিনি কলেজে যোগ দেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, স্কুলে কাজ না করেই নভেম্বর পর্যন্ত বেতন-ভাতাদি তুলে নেন আশরাফুল আলম। 

এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল আলম জানান, তিনি এক সময় প্রাইমারি স্কুলে চাকরি করলেও এখন করেন না। তবে তার ভাষ্যমতে তিনি গত অক্টোবর পর্যন্ত বেতন ভাতা প্রাইমারী স্কুল থেকে নিয়েছেন। এখন বেতন-ভাতা বন্ধ রয়েছে। 

তিনি আরো বলেন, গত বছরের অক্টোবরে তিনি কলেজে যোগদান করেছেন। ইতিমধ্যেই তিনি কাগজপত্র রেডি করেছেন। আগামী মাসে তিনি স্কুল থেকে রিজাইন করবেন।

যদিও ইটালি প্রাইমারি স্কুলের শিক্ষকদের দাবী গত জুন থেকেই তিনি স্কুলে অনুপুস্থিত। তবে তার বেতন ভাতা চালু আছে কিনা তা তারা জানেন না।

আর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবির জানালেন, আশরাফুল আলম কলেজে চাকরী হবার কারণে গত জুনে চলে গেছেন। এটা জেনেই তিনি তার বেতন ভাতা বন্ধের সুপারিশ করেছেন। তবে সুপারিশ করতে সময় লেগেছে ৫ মাস। মাঝের বেতন কে তুলেছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি নীরব থাকেন। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, জুনেই আশরাফুল আলম রিজাইন করেছেন। এদিকে আশরাফুল আলম জানান, তিনি আগামী মাসে রিজাইন করবেন। এমন কথার গড়মিলের কারণ জিজ্ঞাসা করা হলে আবারো প্রধান শিক্ষক নীরব থাকেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন জানান, গত তিন মাস আগে তিনি এ অঞ্চলের দায়িত্ব নিয়েছেন। তিনি আশরাফুল আলমের বিষয়টি জেনে বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন। বিগত সময়ের বেতন ভাতা উত্তোলনের বিষয়টি তিনি অবগত নন বলে জানান।

স্কুলে কর্মরত শিক্ষকরা জানায়, শিক্ষক সংকটের কারনে ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। দ্রুত শূন্যপদ দেখিয়ে যথাযথ ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হবে বলে মনে করেন তারা।

এআর
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর