আত্মগোপন থেকে ফেরা ১৫ মামলার আসামি খুন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম

আত্মগোপন থেকে ফিরে খুন হয়েছেন যশোর শহরের শংকরপুর এলাকার আলোচিত এক সন্ত্রাসী। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে যশোর রেলস্টেশন জামে মসজিদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জুম্মান সরদার (২৭) শংকরপুর জোয়ারদারপাড়ার মুরাদ সরদারের ছেলে। ১৫ মামলার আসামি আলোচিত এ সন্ত্রাসী জুম্মানের হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রেলস্টেশনের বিপরীত দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন জুম্মান। এসময় দুর্বৃত্তরা তার বাম উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তারা আরও জানান, জুম্মানের শত্রুর অভাব ছিল না। জানের ভয়ে কয়েক বছর যশোর ছাড়া ছিলেন তিনি। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরেই তাকে হত্যার শিকার হতে হয়েছে। তবে কে বা কারা তার হত্যার সাথে জড়িত, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জুম্মানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৫টি মামলা রয়েছে। তার হত্যার সাথে জড়িতদের আটক এবং কী কারণে, কারা তাকে খুন করেছে তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর