যশোরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৬) এবং একই গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান (১০)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান জানান, শনিবার দুপুরে একই গ্রামের চার শিশু—ইয়াসমিন, জিসান, শিলা ও মরিয়াম একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। শাপলা তুলতে গিয়ে একপর্যায়ে গভীর পানিতে পড়ে অসাবধানতাবশত ইয়াসমিন ও জিসান ডুবে যায়। তাদের সঙ্গে থাকা বাকি শিশুদের চিৎকার ও খবরে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের নিকটস্থ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোয়াজ্জেম হোসেন দুজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

একাত্তর/এসি
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর