জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কার করতে হবে: রাইসি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম

এবার দখলদার ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানালেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। 

স্থানীয় সময় রোববার রাজধানী তেহরানে ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সমাবেশে, অবৈধ ইসরাইলের সদস্যপদ বাতিলের আহবান জানান তিনি। খবর প্রেস টিভির। 

অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে রাইসি বলেন, বর্ণবাদী ইসরাইল এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চারশ' ইশতেহার, প্রস্তাব ও ঘোষণা লঙ্ঘন করেছে। তারা জাতিসংঘের প্রস্তাব ও নীতিমালা মানে না। 

তিনি বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। ফিলিস্তিনের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে।

ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন রাষ্ট্র উল্লেখ করে রাইসি বলেন, প্রাচ্য বা পাশ্চাত্যের তাবেদারি না করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার নীতিতে ইরান অটল রয়েছে।

ইরান ইস্যুতে শত্রুদের ভাষায় পরিবর্তন এসেছে এবং তারা এখন আর ইরানের বিরুদ্ধে সামরিক উপায় অবলম্বনের কথা চিন্তাও করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র রক্ষার দাবিদারেরা ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণের রায়কে মূল্য দিচ্ছে না, তাদের ভোটাধিকারের প্রতি সম্মান দেখাচ্ছে না।  

এছাড়াও ভাষণে তিনি বিপ্লব পরবর্তী ইরানের নানা ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির কথাও তুলে ধরেছেন।

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর