বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট ভোট কারচুপির অভিযোগে পিটিআইসহ দেশটির কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়ার পরিপেক্ষিতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশটির উর্দু সংবাদমাধ্যম ডেইলি জঙ ইসলামাবাদ পুলিশের মুখপাত্রের বরাতে এ খবর দিয়েছে। 

দেনিকটির এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল ইস্যুতে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া শহরটিতে যে কোনো ধরনের অবৈধ সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসলামাবাদ পুলিশ জানায়, রাজধানীতে ১৪৪ জারি করা হয়েছে। কিছু লোক নির্বাচন কমিশন এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের আশেপাশে বেআইনি সমাবেশে উস্কানি দিচ্ছে। এ ধরনের অবৈধ সমাবেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

ইসলামাবাদ পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, সমাবেশে প্ররোচনা দেওয়াও অপরাধ। আইন মেনে চলা সবার কর্তব্য। নাগরিকদের বেআইনি কর্মকাণ্ডে অংশ না হওয়ার জন্য অনুরোধ করা হলো। শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখা ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

পাকিস্তানের নির্বাচনে নওয়াজ শরীফের দল কারচুপি করেছে এমন অভিযোগে শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ইমরান খানের দল পিটিআই। এই ডাকে সাড়া দিয়ে, বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করছে পিটিআই এর সমর্থক ও প্রার্থীরা। 

এই ঘটনার পর রাজধানী ইসলামাবাদের রাস্তায় ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাহোরে জলকামান ও বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনের মধ্যে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করা সবার অধিকার। কিন্তু, বেআইনি কাজ মেনে নেয়া হবে না। 

বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত সরকার গঠনে নিশ্চিত হতে পারেনি কোন দলই। জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দলগুলো। 

নির্বাচনে ২৬৫টি আসনের মধ্যে ২৬৪ আসনের ফল জানা গেছে। সেখানে ৯৭ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পিটিআই-এর স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের পাকিস্তান মুসলিম লীগ জয় পেয়েছে ৭৬ আসনে। আর বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫৪টি আসন।

একাত্তর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর