নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলিতে ছয়জন হতাহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রংক্সের মেট্রো এডেন সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপি ও আল জাজিরা’র।

দমকল বিভাগ জানিয়েছে, হামলার ঘটনার পর বিকেল সাড়ে ৪টার পর স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনো হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর ও ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের পুলিশ খুঁজছে বলেও জানায় পুলিশ। 

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। যেখানে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যাই বেশি এবং প্রায় এক তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের তুলনায় নিউইয়র্কে বন্দুক হামলায় হত্যার ঘটনা কম। দেশটিতে প্রায় সব ক্ষেত্রেই বেসামরিক নাগরিকদের জনসমক্ষে আগ্নেয়াস্ত্র রাখা বেআইনি।

 

একাত্তর/জো
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলার সময় লঙ্কাকাণ্ড ঘটানো বন্দুকধারীর পরিচয় মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল...
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর