তিনদিন গ্যাস থাকবে না উত্তরবঙ্গে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ এএম

পাইপলাইন মেরামত কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতায় থাকা উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন (৬০ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার রাত ৮টা থেকে সরবরাহ বন্ধের এই ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিজিসিএল।

পিজিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এক দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে (যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে) টাই-ইন/হুক-আপ কার্যক্রম সম্পন্ন করা হবে। ওই কার্যক্রম চলাকালে পিজিসিএল অধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, ঈশ্বরদী উপজেলা, বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।

কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানির মোট এক লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং এক লাখ ২৮ হাজার ৮৫২টি আবাসিক সংযোগ রয়েছে।

এআর
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী মো. শাওনের মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
গেলো ৫৪ বছরে বহু দল দেখেছেন, এবার তরুণদের প্রতি আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সুযোগ দিতে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণদের সুযোগ দিলে উত্তরবঙ্গকে নতুন করে গঠন করা হবে বলেও জানান...
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাসে বিস্ফোরণের ঘটনায় মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো. রাহিম (৮) আহত হয়েছে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর