দূতাবাসের খামখেয়ালিতে মাথায় হাত গলফার সিদ্দিকুরের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

ওমান দূতাবাসের খামখেয়ালিতে মাথায় হাত বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের। ভিসা নিয়ে নয়-ছয়! ওমানে খেলতে যেতে না পারলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বেন দেশসেরা এ গলফার। হাতে সময় আছে মাত্র দুইদিন। যারপরনাই হতাশ সিদ্দিক। 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সক্রিয় বাংলাদেশের শ্রম বাজার। গেলো দুই বছরে  তিন লাখেরও বেশি মানুষ কাজের সন্ধানে ওমানে পগারপার। যার বড় একটা অংশ অবৈধ হওয়ায় গেলো বছর ১ নভেম্বর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় দেশটি। 

নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। অপরাধীর সঙ্গে পুড়ে সাধারণ ভালো মানুষ। সেটাই যেন হলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। দুই বারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন ওমানে টুর্নামেন্ট খেলতে যাবার আমন্ত্রণ পেয়েছেন। ৪০০০ ডলার খরচ করে বিমানের টিকিটও কেটেছেন। কিন্তু এখন দূতাবাস তার ভিসা দিচ্ছে না। মাথায় হাত দেশসেরা গলফারের। খেলা শুরু ২২ ফেব্রুয়ারি। সময় নেই মোটেও। সোমবার ফ্লাই করার কথা থাকলেও পড়েছেন অনিশ্চয়তায়! সেই সঙ্গে টানতে হচ্ছে আর্থিক ক্ষতি।

এই মুহূর্তে মালয়েশিয়া ট্যুর খেলতে মালয়েশিয়ায় আছেন সিদ্দিকুর। একাধিক বার ওমান দূতাবাসে যোগাযোগের চেষ্টা করলেও বিষয়টি কেয়ারই করছে না কর্তৃপক্ষ। বাংলাদেশের একজন অ্যাথলিটের সঙ্গে এমন আচরণ বাড়াচ্ছে সন্দেহ!

ক্রিকেটের বাইরে বাংলাদেশের খুব কম খেলোয়াড়রাই আছেন যারা বৈশ্বিক ক্রীড়াঙ্গণে দাপিয়ে বেড়ান। গলফার সিদ্দিক তাদের মধ্যে একজন। লাল সবুজের নাম বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরা একজনের আকুতি কি শুনবে আমাদের দেশের ক্রীড়া কর্তারা?

আরবিএস
মাঠে নামার আগেই মাঠের বাইরের মস্ত বড় এক ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল। মেক্সিকোর বিরুদ্ধে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ‘বাফানা বাফানা’ খ্যাত দলটির।...
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ৩১ সদস্যের প্রারম্ভিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান। এই দলে নতুন করে ডাক পেয়েছেন স্ট্রাইকার শাহরিয়ার মঘানলু। আরব আমিরাতের প্রো লিগে সদ্য সমাপ্ত মৌসুমে আটটি গোল করা...
মাত্র ১৯ বলে ম্যাচ জয়! বিশ্ব রেকর্ড গড়ে টিকে রইলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সাথে সুপার এইটের আশা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর