ভিসা জটিলতার শঙ্কায় থাকা ইরান দলে মঘানলু

আপডেট : ২২ মে ২০২৬, ০২:১৯ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ৩১ সদস্যের প্রারম্ভিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান। এই দলে নতুন করে ডাক পেয়েছেন স্ট্রাইকার শাহরিয়ার মঘানলু। আরব আমিরাতের প্রো লিগে সদ্য সমাপ্ত মৌসুমে আটটি গোল করা মঘানলু তুরস্কের প্রি-টুর্নামেন্ট প্রশিক্ষণ ক্যাম্পে দলের সাথে যোগ দেবেন।

সেখানে তিনি পাচ্ছেন তাঁর ক্লাব সতীর্থ সামান গোদ্দোসকে। ১ জুনের মধ্যে কোচ আমির গালেনোইকে এই দল কমিয়ে ২৬ সদস্যে নামিয়ে আনতে হবে। মঘানলুর এই অন্তর্ভুক্তি দলে জায়গা না পাওয়া আরেক তারকা স্ট্রাইকার সরদার আজমুনের মনেও বিশ্বকাপে খেলার নতুন আশা জাগিয়ে তুলেছে।

তবে ক্যাম্পের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইরান দল। চলতি সপ্তাহে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার রুজবে চেশমি। চিকিৎসার জন্য অন্তালিয়ার ক্যাম্প ছেড়ে তাঁর বিদায় নেওয়ার কথা জানিয়েছে দল। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ মে অন্তালিয়াতেই গাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান।

এছাড়া আগামী ৪ জুন মালির বিপক্ষে দ্বিতীয় আরেকটি প্রীতি ম্যাচের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। এর ঠিক পরদিনই, অর্থাৎ ৫ জুন দলটির মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

এদিকে মাঠের প্রস্তুতির পাশাপাশি প্রশাসনিক জটিলতা কাটাতে ব্যস্ত সময় পার করছেন ইরানি ফুটবলাররা। বৃহস্পতিবার দলের খেলোয়াড়েরা কানাডা ও আমেরিকার ভিসার জন্য আবেদন করতে তুরস্কের রাজধানী আঙ্কারায় কাটান। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, যেখানে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তবে নকআউট পর্বে উঠলে দলটিকে কানাডাতেও ভ্রমণ করতে হতে পারে।

ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইরান দলের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক নিষেধাজ্ঞা। গত মাসে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজকে প্রবেশাধিকার দেয়নি কানাডা সরকার। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসির) সাথে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে, এই বাহিনীর সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে তারা তাদের দেশে প্রবেশ করতে দেবে না। ফলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে যাওয়ার আগে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা প্রাপ্তি এখন ইরানের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর